বন্ধুদের MCQ Entra সাজেস্ট করুন,প্রতিটি বিক্রিতে আয় করুন।
অ্যাফিলিয়েট হয়ে আপনার কোড শেয়ার করুন। আপনার কোডে কেউ প্যাকেজ কিনলে তিনি পাবেন ১০% ছাড়, আর আপনি পাবেন ২৫% পর্যন্ত কমিশন।
তিন ধাপে শুরু করুন
আবেদন থেকে পেমেন্ট পর্যন্ত সবকিছু অ্যাপ থেকেই করা যায়।
- ধাপ ১
আবেদন করুন
অ্যাপের প্রোফাইল মেনু থেকে “Earn with MCQ Entra” খুলে আবেদন করুন। ২৪–৪৮ ঘণ্টার মধ্যে রিভিউ শেষে আপনার নিজস্ব কোড তৈরি হয়ে যাবে, যেমন RAFI24।
- ধাপ ২
কোড শেয়ার করুন
কোড, লিংক বা QR, যেটা সুবিধা। WhatsApp, Messenger, Facebook বা ক্লাসের গ্রুপে এক ট্যাপে শেয়ার করুন। আপনার কোডে ক্রেতা পাবেন ১০% ছাড়।
- ধাপ ৩
কমিশন তুলে নিন
প্রতিটি সফল বিক্রির কমিশন জমা হয় আপনার ওয়ালেটে। ব্যালান্স ৳৫০০ হলেই bKash, Nagad বা ব্যাংকে তুলে নিন।
যত বেশি বিক্রি, তত বেশি কমিশন
মাসের মোট সফল বিক্রি দেখে টায়ার ঠিক হয়, আর সেই টায়ারের রেট বসে ঐ মাসের প্রতিটি বিক্রিতে।
স্টার্টার
মাসে ১–১০টি বিক্রি
১৫%
কমিশন
৳৫০০-এর প্যাকেজে প্রতি বিক্রিতে ৳৬৮
গ্রোথ
মাসে ১১–২৫টি বিক্রি
২০%
কমিশন
৳৫০০-এর প্যাকেজে প্রতি বিক্রিতে ৳৯০
টপ
মাসে ২৬টি বা বেশি বিক্রি
২৫%
কমিশন
৳৫০০-এর প্যাকেজে প্রতি বিক্রিতে ৳১১৩
উদাহরণ: মাসে ১২টি বিক্রি হলে ১২টিতেই ২০%। প্রথম ১০টিতে ১৫% আর বাকি ২টিতে ২০%, এমন নয়।
কমিশন হিসাব হয় ক্রেতা ছাড়ের পর যা পরিশোধ করেছেন তার ওপর। প্রতি মাসের ১ তারিখে বিক্রির গণনা শূন্য থেকে শুরু হয়।
কত আয় করতে পারবেন, হিসাব করে দেখুন
মাসে কোন প্যাকেজ কয়টি বিক্রি করতে পারবেন বলে মনে হয়, বেছে নিন। আয়, টায়ার আর পরের টায়ারের দূরত্ব সঙ্গে সঙ্গে দেখাবে।
মাসে কোন প্যাকেজ কয়টি বিক্রি করবেন?
একাধিক প্যাকেজ মিলিয়ে দিতে পারেন।
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৬
৳২৯৯
iOS-এ ক্রেতা ছাড় পান না, আর Apple ১৫% ফি রাখে। তাই iPhone থেকে আসা বিক্রিতে আয় একটু কম হয়।
আপনার আনুমানিক আয়
স্টার্টার টায়ার · ১৫%- এই মাসে আয়
- ৳৪০৪
- মোট বিক্রি
- ১০টি
- প্রতি বিক্রিতে আয়
- ৳৪০
- বছরে আয় (প্রতি মাসে একই বিক্রি হলে)
- ৳৪,৮৪৪
আপনার বাছাই করা প্যাকেজগুলোর গড় দামে, মাসিক আয়
- ৳২০২৫টি১৫%
- ৳৪০৪১০টি১৫%
- ৳৫৯২১১টি২০%
- ৳১,৩৪৬২৫টি২০%
- ৳১,৭৪৯২৬টি২৫%
- ৳৩,৩৬৪৫০টি২৫%
এটি আনুমানিক হিসাব, Android ক্রেতারা ১০% ছাড় নিয়েছেন ধরে। চূড়ান্ত আয় নির্ভর করে রিফান্ড ও সফল বিক্রির ওপর।
নিয়মগুলো এক নজরে
কখন কমিশন পাবেন, কখন টাকা তুলতে পারবেন, আর কী করা যাবে না।
- ক্রেতার ছাড়
- ১০%আপনার কোডে যেকোনো প্যাকেজে (Android ও bKash পেমেন্টে)।
- রেফারেল মেয়াদ
- ১২ মাসসাইন আপে আপনার কোড দিলে ১২ মাস ধরে তার প্রতিটি কেনায় কমিশন, রিনিউসহ।
- লিংক মনে রাখে
- ৩০ দিনআপনার লিংকে ক্লিক করার পর ৩০ দিন ব্রাউজারে কোডটি দেখানো হয়।
- রিফান্ড হোল্ড
- ৭ দিনরিফান্ডের সময় পেরোলে আর মাস শেষ হলে কমিশন অনুমোদিত হয়।
- ন্যূনতম উত্তোলন
- ৳৫০০bKash, Nagad বা ব্যাংক অ্যাকাউন্টে। একবারে একটি অনুরোধ।
- পেমেন্ট সময়
- ৩–৫ দিনউত্তোলনের অনুরোধের পর কার্যদিবসের হিসাবে, TrxID-সহ জানানো হয়।
একটি বিক্রির কমিশন কীভাবে এগোয়
Pending অপেক্ষমাণ
বিক্রি হয়েছে। ৭ দিনের রিফান্ড সময় বা মাস এখনও চলছে।
Approved অনুমোদিত
রিফান্ড হয়নি, মাস শেষে রেট চূড়ান্ত। ব্যালান্সে যোগ হয়েছে।
Paid পরিশোধিত
উত্তোলনের টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
রিফান্ড বা জালিয়াতি ধরা পড়লে কমিশন বাতিল (Reversed) হয়। আগেই ব্যালান্সে যোগ হয়ে থাকলে সেখান থেকে কেটে নেওয়া হয়।
যেভাবে প্রচার করতে পারেন
- নিজের Facebook, YouTube বা Telegram-এ পোস্ট ও ভিডিও
- ক্লাস ও কোচিং সেন্টারে QR কোডসহ পোস্টার
- বন্ধু ও ক্লাসের গ্রুপে সরাসরি কোড বা লিংক পাঠানো
যা করা যাবে না
- নিজের কোডে নিজে কেনা। একই অ্যাকাউন্ট, ফোন নম্বর, bKash নম্বর বা ডিভাইস ধরা পড়ে।
- স্প্যাম, ভুয়া প্রচার বা “ফ্রি প্যাকেজ”-এর মতো মিথ্যা দাবি
- ফ্রি প্যাকেজ বা ফ্রি এনরোলমেন্টে কমিশন হয় না
নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট স্থগিত হয় এবং অপেক্ষমাণ সব কমিশন বাতিল হয়।
সাধারণ প্রশ্ন
আরও কিছু জানতে চাইলে WhatsApp, অ্যাপের চ্যাট বা ইমেইলে আমাদের সাপোর্ট টিমকে জিজ্ঞেস করুন।
MCQ Entra-র যেকোনো নিবন্ধিত শিক্ষার্থী, যাঁর অ্যাকাউন্টে অন্তত একটি যাচাই করা ফোন নম্বর আছে। আবেদন বাতিল হলে কারণ জানানো হবে, আর ৩০ দিন পর আবার আবেদন করা যাবে।
Apple-এর নিয়মে অ্যাপের ভেতরের কেনাকাটায় কুপন চলে না, তাই iOS-এ ক্রেতা পুরো দাম দেন। তবে সাইন আপের সময় আপনার কোড দিলে সেই বিক্রির কমিশন আপনিই পাবেন। Apple-এর ১৫% ফি বাদ দিয়ে বাকি অংশের ওপর কমিশন হিসাব হয়।
দুটো জিনিস পার হতে হয়: বিক্রির পর ৭ দিনের রিফান্ড সময়, আর সেই মাস শেষ হওয়া (তখন টায়ার ও রেট চূড়ান্ত হয়)। এরপর কমিশন Approved হয়ে ব্যালান্সে যোগ হয়।
সাইন আপে আপনার কোড দিলে পরের ১২ মাস তাঁর প্রতিটি প্যাকেজ কেনায়, রিনিউ আর নতুন প্যাকেজসহ। তবে চেকআউটে তিনি অন্য কারও কোড দিলে সেই বিক্রি কোডের মালিক পাবেন।
ব্যালান্স ৳৫০০ হলে bKash, Nagad বা ব্যাংকে উত্তোলনের অনুরোধ করুন। ৩–৫ কার্যদিবসের মধ্যে টাকা পাঠিয়ে TrxID-সহ নোটিফিকেশন দেওয়া হয়। একবারে একটি অনুরোধ খোলা রাখা যায়।
না, সেটা বর্তমান টায়ার ধরে আনুমানিক হিসাব। মাস শেষে মোট সফল বিক্রি দেখে টায়ার ঠিক হয়, আর তখনই আয় চূড়ান্ত হয়। পরের মাসে গণনা আবার শূন্য থেকে শুরু হয়।
